হরমুজে যে কারণে বাংলাদেশের ৬ জাহাজের ৫টি চালানো বাতিল

- সর্বশেষ আপডেট ০৬:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 194
ইরান হরমুজ প্রণালি দিয়ে ছয়টি বাংলাদেশি জাহাজের চলাচলের অনুমতি দিয়েছে, তবে এর মধ্যে পাঁচটির চালান ইতোমধ্যে বাতিল হয়েছে।
আরও পড়তে পারেন
পেট্রোবাংলার কর্মকর্তা জানিয়েছেন, তেহরানে পাঠানো তালিকা পুরোনো নথির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। কাতারএনার্জি ও ওমানের ওকিউ ট্রেডিংয়ের ফোর্স মেজর ঘোষণা এতে অন্তর্ভুক্ত ছিল না। মার্চের শুরুতেই এই দুই প্রতিষ্ঠান সব সরবরাহ স্থগিত করে।
এপ্রিল মাসের জন্য পাঁচটি এলএনজি কার্গোর তালিকা পাঠানো হয়েছিল—চারটি কাতারএনার্জির এবং একটি এক্সিলারেট এনার্জির। তবে পেট্রোবাংলার চেয়ারম্যান আরফানুল হক নিশ্চিত করেছেন, এসব চালান এখন কার্যকর নয়। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো স্থগিতাদেশ কমপক্ষে ৮ মে পর্যন্ত বাড়িয়েছে।
আরফানুল হক বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর বাতিল হওয়া চালানগুলোর জাহাজ কেন ইরানে পাঠানো হলো, তা আমাদের জানা নেই। ফোর্স মেজরের কারণে এপ্রিল মাসে কাতারএনার্জির কোনো কার্গো নেই। তালিকাভুক্ত জাহাজগুলো কার্যত অস্তিত্বহীন।’
নাম প্রকাশ না করার শর্তে এক জ্বালানি কর্মকর্তা স্বীকার করেছেন, ফোর্স মেজরের সময়কাল অজানা হওয়ায় তারা পুরনো পরিকল্পনা অনুযায়ী তথ্য পাঠিয়েছিল। তিনি আনুষ্ঠানিকভাবে আর মন্তব্য করতে রাজি হননি।
জ্বালানি বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী বলেন, ‘কিছু জাহাজ ফোর্স মেজরের আওতায় আছে, অপরিশোধিত তেলবাহী জাহাজ নয়। এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে জাহাজ আনা সম্ভব কিনা তা পেট্রোবাংলাকে খতিয়ে দেখতে বলা হয়েছে।’
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965






























