হরমুজে বাংলাদেশসহ ৬ দেশ পাবে বিশেষ নিরাপত্তা: ইরান

- সর্বশেষ আপডেট ০৪:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 167

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে একটি নৌকার কাছে পাখি উড়ছে, ছবিটি ওমানের মুসান্দাম থেকে তোলা, ২ মার্চ, ২০২৬। রয়টার্স
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আরও কয়েকটি দেশও এই সুবিধার আওতায় থাকবে, যা জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তি আনতে পারে।
আরও পড়তে পারেন
তেহরান বলছে, যুদ্ধ পরিস্থিতি চললেও প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি। বরং যেসব দেশকে তারা ‘বন্ধুপ্রতিম’ মনে করে, তাদের জাহাজ চলাচলে বিশেষ অনুমতি ও নিরাপত্তা দেওয়া হচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে জানান, অনেক দেশই নিরাপদে পারাপারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।
ইরানের তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। ইতিমধ্যে ভারতের কয়েকটি জাহাজ এই সুবিধা নিয়ে প্রণালি পার হয়েছে। বাংলাদেশের সঙ্গেও বিষয়টি নিয়ে সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে এই সুবিধা সবার জন্য নয়। যেসব দেশকে ইরান প্রতিপক্ষ মনে করছে বা চলমান সংঘাতে সরাসরি যুক্ত, তাদের জাহাজ চলাচলে কড়াকড়ি বজায় রাখা হয়েছে।
পুরো অঞ্চল এখন কার্যত যুদ্ধক্ষেত্র—এমন অবস্থায় শত্রুপক্ষের কোনো জাহাজ চলাচলের সুযোগ নেই বলেই ইঙ্গিত দিয়েছে তেহরান।
এদিকে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার প্রভাব ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি সরবরাহে পড়েছে।
বিভিন্ন শিপিং বিশ্লেষণে দেখা যাচ্ছে, মার্চ মাসে এই পথে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। স্বাভাবিক সময়ের তুলনায় সংখ্যা অনেক নিচে নেমে এসেছে, যার বড় অংশই তেল ও গ্যাসবাহী জাহাজ।
বিশ্ববাজারের বড় একটি অংশের জ্বালানি সরবরাহ এই পথের ওপর নির্ভরশীল। তাই সীমিত পরিসরে হলেও কিছু দেশের জন্য পথ খোলা রাখার সিদ্ধান্ত নতুন এক ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের জন্য এটি কতটা কার্যকর হবে, তা এখন পরিস্থিতির ওপরই নির্ভর করছে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































