ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের নায়ক

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 180

হত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের নায়ক

হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার’-এর নায়ক মুর্তজা পলাশ। নেপালে সিনেমার শুটিং শেষে দেশে ফেরার পর গত ২৮ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে না এলেও সম্প্রতি তা গণমাধ্যমে এসেছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মুর্তজা পলাশ। নেপাল থেকে শুটিং শেষে দেশে ফেরার সময় বিমানবন্দর থেকেই তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত আগস্টে নেপালে যান পলাশ। সেখানে ২৫ দিনের বেশি সময় ধরে শুটিং করার পরিকল্পনা ছিল। তবে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যার কারণে নির্ধারিত সময়ের আগেই শুটিং শেষ করে ২৮ আগস্ট পুরো ইউনিট দেশে ফিরে আসে। দেশে ফেরার পর বিমানবন্দরেই গ্রেপ্তার হন পলাশ।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় মামলার মূল ঘটনা এবং অন্য আসামিদের সম্পৃক্ততা নিয়ে পুলিশকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পলাশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সিনেমাটির প্রধান অভিনেতা কারাগারে থাকায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে ‘শিকার’-এর বাকি কাজ। কামরুজ্জামান রোমান পরিচালিত থ্রিলারধর্মী সিনেমাটির সিংহভাগ শুটিং নেপালে শেষ হয়েছে। আগামী অক্টোবরে কয়েকটি দৃশ্য ও গানের শুটিং করার পরিকল্পনা ছিল। তবে পলাশ কারাগারে থাকায় সেই শুটিংয়ের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, পলাশ তাঁর আইনি বিষয় নিজেই দেখছেন। প্রযোজনা প্রতিষ্ঠানও আশা করছে, তিনি দ্রুত মুক্ত হয়ে শুটিংয়ে ফিরতে পারবেন। তবে তা না হলে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সীমান্তবর্তী অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে মুর্তজা পলাশের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং কলকাতার অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। রেজা ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন কামরুজ্জামান রোমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের নায়ক

সর্বশেষ আপডেট ০৩:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬