ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ মৌসুমে সৌদি ফ্লাইটে ২০ হাজার টাকায় টিকিট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০২:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 80

আসন্ন হজ মৌসুমে সৌদি আরব থেকে দেশে ফেরার ফ্লাইটে সাধারণ যাত্রীদের জন্য টিকিট চালু করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।

রবিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে আলাপকালে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই ব্যবস্থা থেকে ১২০ কোটি টাকার অতিরিক্ত আয় হবে বিমানকে।

উপদেষ্টা বলেন, এবারের হজ মৌসুমে সৌদি প্রবাসীদের সঙ্গে বিমানের ফেরত ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করা হবে। মাত্র ২০ হাজার টাকায় টিকিট কেটে যাত্রীরা সহজেই দেশে ফিরতে পারবেন।

দায়িত্ব ছাড়ার আগে সম্পদের বিবরণী জমা দেবেন জানিয়ে তিনি বলেন, “সরকারি গাড়ি বা বাড়ি কোনো কিছুই নিইনি, ক্ষমতার অপব্যবহারও করিনি। দায়িত্ব ছাড়ার আগে সম্পূর্ণ বিবরণী জমা দেওয়া হবে।”

এছাড়া, বিমানে ডিজিটাল জালিয়াতি রোধের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হজ মৌসুমে সৌদি ফ্লাইটে ২০ হাজার টাকায় টিকিট

সর্বশেষ আপডেট ০৫:০২:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬