সৌদি তেল কোম্পানিতে সাইবার হামলা ইরানের

- সর্বশেষ আপডেট ০৯:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / 235
সৌদি আরবের একটি তেল কোম্পানিতে সাইবার হামলা চালিয়ে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে একটি হ্যাকার গোষ্ঠী। একই সঙ্গে ইসরায়েল সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এক কর্মকর্তার ইমেইল থেকেও বিপুল নথি ফাঁসের কথাও জানানো হয়েছে।
আরও পড়তে পারেন
তেহরানভিত্তিক এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, “নাসির হ্যাকার্স” নামে একটি গোষ্ঠী সৌদি আরবের “আল-সাফি” তেল কোম্পানিতে সাইবার হামলা চালানোর দাবি করেছে।
তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলার মাধ্যমে তারা তেল চুক্তি, অভ্যন্তরীণ যোগাযোগ এবং দেশের বিভিন্ন জ্বালানি স্টেশনের তথ্যসহ নানা সংবেদনশীল ডাটায় প্রবেশ করতে পেরেছে।
গোষ্ঠীটির দাবি, সংগৃহীত এসব তথ্য তারা সংশ্লিষ্ট প্রতিরোধ-সম্পৃক্ত পক্ষের কাছে হস্তান্তর করেছে, যাতে তা ‘উপযুক্তভাবে’ ব্যবহার করা যায়।
একই সঙ্গে তারা সৌদি আরবের ভেতরে যাদের ‘বিশ্বাসঘাতক’ বলে উল্লেখ করেছে, তাদের উদ্দেশে বার্তা দিয়ে অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়েছে।
এর আগে “হান্দালা” নামের আরেকটি সাইবার গোষ্ঠী ইসরায়েল-সংশ্লিষ্ট এক প্রতিষ্ঠানের আন্তর্জাতিকবিষয়ক প্রধানের ইমেইল অ্যাকাউন্ট থেকে এক লাখের বেশি নথি ফাঁসের দাবি করে।
তাদের বক্তব্য অনুযায়ী, এসব নথিতে দীর্ঘদিনের প্রচারণা, গণমাধ্যম প্রভাবিত করার কৌশল এবং গোপন তৎপরতার নানা দিক উঠে এসেছে।
গোষ্ঠীটি আরও দাবি করে, অভিযানের ফলে বিপুলসংখ্যক সংবেদনশীল ইমেইল এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তাদের ভাষায়, এসব নথি আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব বিস্তারের বিভিন্ন পদ্ধতি এবং নেপথ্যের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারে।
তবে উত্থাপিত এসব দাবির সত্যতা সংশ্লিষ্ট কোনো স্বাধীন সূত্র থেকে এখনো নিশ্চিত করা যায়নি।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
































