শিরোনাম
সৌদি আরবে ঈদ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 203
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সালের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে এবং শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।
খালিজ টাইমস বুধবার রাতে এ খবর প্রকাশ করেছে। তাদের বরাতে জানানো হয়েছে, সৌদি আরবের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২০ মার্চ শুক্রবার দেশটিতে ঈদ উদযাপন হবে।
আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী রমজান নবম মাস, শাওয়াল দশম মাস। ঈদুল ফিতর শাওয়াল মাসের প্রথম দিন পালন করা হয়।
































