শিরোনাম
সৈয়দপুরে ৬ হাজার ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০১:৩৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 230
ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মোশারফ হোসেন নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার মোশারফ হোসেনের বাবার নাম মোস্তফা কামাল। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বলঞ্চা (পার্ট) গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, আটক ব্যক্তি দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
































