সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

- সর্বশেষ আপডেট ০৭:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 228
বাংলাদেশ সেনাবাহিনী-র উচ্চপদে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে জারি করা এক আদেশে এ রদবদলের ঘোষণা দেওয়া হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি পূর্বে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এ রদবদলকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।































