ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে নজরদারিতে ১১ জেলায় আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 47

সীমান্ত নিরাপত্তা জোরদার, সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে দেশের ১১ সীমান্তবর্তী জেলায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন।

সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়াতে ১১টি জেলায় আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (৮ জুন) বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির সঙ্গে ২০২৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এর ফলে সীমান্ত এলাকায় সমন্বিত ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি জেলায় উপজেলা, থানা আনসার এবং ভিডিপি-টিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এবং প্রয়োজন হলে অতিরিক্ত জনবল সরবরাহের জন্য আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।

আনসার-ভিডিপি জানিয়েছে, এ উদ্যোগ সীমান্তে নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সীমান্তে নজরদারিতে ১১ জেলায় আনসার মোতায়েন

সর্বশেষ আপডেট ০৩:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬