ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার বিস্ফোরণে জড়িতদের ধরা হবে: জাহেদ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 55

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টাও হয়নি। তদন্ত একটি চলমান প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে।

সাভারের বিস্ফোরণ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, সেটি একটি রাজনৈতিক বক্তব্য। তবে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করেন তিনি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, কোনো রাষ্ট্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। তবে সরকার ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং দোষীদের বিচারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে শেষ হবে। পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত, খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং খাদ্য ব্যবসায়ীদের তথ্যভান্ডার তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভার বিস্ফোরণে জড়িতদের ধরা হবে: জাহেদ

সর্বশেষ আপডেট ০৪:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬