সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
- সর্বশেষ আপডেট ০১:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / 107
গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানস্থলে এসেই তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবং লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবার তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেকগুলো বছর সংগত কারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি। এ কারণে দলের পক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
এতে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন।





































