ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 11

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড ও ২০৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে টিআইবি। সংস্থাটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও উদ্বেগজনক এবং সুশাসন প্রতিষ্ঠায় দৃশ্যমান অগ্রগতি সীমিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

টিআইবির তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২০৯টি ধর্ষণ, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং পুলিশের ওপর ১২৯টি হামলার ঘটনা ঘটেছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ এবং নারী-শিশু নির্যাতনসহ নানা অপরাধ অব্যাহত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে।

প্রতিবেদনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অর্থনীতি, ব্যাংকিং খাত, মূল্যস্ফীতি ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কিছু উদ্যোগের প্রশংসা করা হলেও সুশাসন প্রতিষ্ঠায় অগ্রগতি সীমিত বলে মন্তব্য করা হয়েছে।

তবে শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়া, রাষ্ট্রীয় প্রটোকল পরিহার, মন্ত্রীদের কর্মমূল্যায়নের ঘোষণা এবং প্রশাসনিক নজরদারি বাড়ানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে টিআইবি।

অন্যদিকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব নিয়োগে ধীরগতি, কিছু আইন স্থগিত বা বাতিল এবং নিয়োগ-পদায়নে দলীয় প্রভাবের অভিযোগকে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর হামলা, সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতার বিস্তারও দেশের জন্য ঝুঁকি তৈরি করছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। সব মিলিয়ে সরকারের প্রথম ১০০ দিনকে সম্ভাবনাময় হলেও সুশাসন, জবাবদিহি ও দুর্নীতিবিরোধী সংস্কারে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছে টিআইবি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন, ২০৯ ধর্ষণ: টিআইবি

সর্বশেষ আপডেট ০৯:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬