ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশন হাসপাতালে ৫ লাখ টাকার কাজে বাল্বও লাগেনি: এমপি

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৯:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 35

চরফ্যাশন হাসপাতালে ৫ লাখ টাকার কাজে বাল্বও লাগেনি: এমপি

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ লাখ টাকার কাজ হলেও একটি বাল্বও লাগানো হয়নি বলে অভিযোগ করেছেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেছেন, বরাদ্দের অর্থ জনগণের সেবার জন্য দেওয়া হয়েছে। কাজে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘আমি শুনেছি ৫ লাখ টাকার কাজে একটা বাল্বও লাগানো হয়নি। বিষয়টি শুনে আমি নিজেও কষ্ট পেয়েছি। মানুষের জন্যই এই টাকা বরাদ্দ করা হয়েছে। সাধারণ মানুষ উপজেলা পর্যায়ের হাসপাতালে এসে চিকিৎসা নেন। আমরা পুরোপুরি ডকুমেন্টস পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগতভাবে জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করব।’

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল বাড়ানো জরুরি। হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের প্রয়োজনীয় জনবলের চাহিদা জানাতে বলা হয়েছে। চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

হাসপাতালের পরিবেশ সম্পর্কে এমপি বলেন, শুরু থেকেই হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আজ পরিদর্শনে এসে আগের তুলনায় পরিবর্তন দেখা গেছে। সেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় নার্স ও ভালো মানের বেডের ব্যবস্থা করা দরকার।

তিনি বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর মধ্যে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশের একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে রোগীদের চিকিৎসাসেবায় অযথা কেউ যেন বাধা সৃষ্টি না করে, সে বিষয়েও জানানো হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে হাসপাতালের সেবার মান উন্নয়নে সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু এবং চরফ্যাশন হাসপাতালের টিএইচও আশরাফুল ইসলাম সুমনসহ অনেকে।

এর আগে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মেঘনা নদীর ভাঙন রোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্লুইসগেট নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। তিনি নির্বাচনী এলাকা ভোলা-৪-এর হাজারীগঞ্জ, খেজুরগাছিয়া পর্যটন এলাকা থেকে মাইনুদ্দিনের সাম্রাজঘাট হয়ে যেতুয়া পর্যটন এলাকা পর্যন্ত বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় টেকসই উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশন হাসপাতালে ৫ লাখ টাকার কাজে বাল্বও লাগেনি: এমপি

সর্বশেষ আপডেট ০৯:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬