ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারকে দুর্বল মনে করলে ভুল হবে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 30

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি

সরকারকে দুর্বল মনে করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সরকারের সরলতার সুযোগ নিয়ে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ক্লাব ওপেন তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছিল, তাদের একটি দল আবার সেই পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে কোনো সমস্যা সমাধানের পথ রাস্তায় অরাজকতা সৃষ্টি করা নয়।

তিনি বলেন, ‘সব সমস্যার সমাধান সংসদে হবে। রাস্তায় অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়।’

নুরুল ইসলাম মনি আরও বলেন, সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সরকারের সরলতাকে কাজে লাগিয়ে কেউ কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রীর কঠোর নীতির কারণেই তিনি পদত্যাগ করেছেন। ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে চিফ হুইপ নিশ্চিত করেছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারকে দুর্বল মনে করলে ভুল হবে: চিফ হুইপ

সর্বশেষ আপডেট ১২:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬