ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজবাগে কালভার্টের নিচে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 204

সবুজবাগে কালভার্টের নিচে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগের একটি কালভার্ট ব্রিজের নিচে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহের মাথা ও দুই হাত পাওয়া গেছে। তবে শরীরের বাকি অংশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল ও মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি কয়েক দিন আগে সংঘটিত হয়েছে।

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞ দলের সহায়তায় আঙুলের ছাপ সংগ্রহসহ প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, মরদেহের বাকি অংশের সন্ধান এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সবুজবাগে কালভার্টের নিচে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ১২:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬