ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে প্রকাশ ঋণ খেলাপির তালিকায় যাদের নাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 195

খেলাপি ঋণ

জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির নাম ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি খেলাপি ঋণ আদায়ে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন।

সোমবার (৬ এপ্রিল) এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তালিকা প্রকাশ করা হয়।

অর্থমন্ত্রীর দেওয়া শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠান হলো: এস আলম সুপার এডিবল অয়েল লি., এস আলম ভেজিটেবল অয়েল লি., এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাজট্রিজ লি., এস আলম কোল্ড রোলেড স্ট্রিলস লি., সোনালী ট্রেডার্স, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লি., গ্লোবাল ট্রেডিং করপোরেশন লি., চেমন ইস্পাত লি., এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লি., ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাজট্রিজ লি., কেয়া কসমেটিকস লি.,

এছাড়াও রয়েছে, দেশবন্ধু সুগার মিলস লি., পাওয়ার প্যাক মুতিয়ারা কেরাণীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লি., পাওয়ার প্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লি., প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি., কর্ণফুলি ফুডস (প্রা.) লি., মুরাদ এন্টারপ্রাইজ, সিএলসি পাওয়ার কোম্পানি, বেক্সিমকো কমিউনিকেশনস লি. এবং রংধনু বিল্ডার্স (প্রা.) লি.

হাসনাত আব্দুল্লাহ আরও জানতে চেয়েছিলেন দেশের মোট খেলাপি ব্যাংকঋণের পরিমাণ, শীর্ষ ২০ খেলাপি, সরকার কী পদক্ষেপ নিয়েছে এবং সংসদ সদস্যদের স্বার্থসংক্রান্ত ঋণ।

অর্থমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থিতিভিত্তিক ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। সংসদ সদস্য ও তাদের সংযুক্ত প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা, যার মধ্যে আদালতের নির্দেশ মোতাবেক ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা দেখানো হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংসদে প্রকাশ ঋণ খেলাপির তালিকায় যাদের নাম

সর্বশেষ আপডেট ০৭:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬