ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে রোকসানা আলমকে ঘিরে চাঁদপুরে আগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 200

ছবি-বাংলা অ্যাফেয়ার্স

চাঁদপুরে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন রোকসানা আলম। তাঁর এ ঘোষণার পর জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলম খানের কন্যা রোকসানা আলম জানিয়েছেন, রাজনীতিকে তিনি দেখেন মানুষের পাশে থাকার একটি মাধ্যম হিসেবে।

তাঁর ভাষ্যে, পারিবারিকভাবে যে মূল্যবোধ তিনি পেয়েছেন, তা থেকেই মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করার ইচ্ছার কথাও তুলে ধরেন তিনি।

স্থানীয় পর্যায়ে তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, পারিবারিক রাজনৈতিক পটভূমি তাঁর জন্য সুবিধা তৈরি করতে পারে, তবে শেষ পর্যন্ত গ্রহণযোগ্যতা নির্ভর করবে মাঠপর্যায়ের কাজের ওপর। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

রোকসানা আলম বলেন, সরকারের চলমান উন্নয়ন উদ্যোগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি চাঁদপুরের মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরতে চান তিনি। সবার সমর্থন পেলে জেলার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করার প্রত্যাশার কথাও জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সংরক্ষিত আসনে রোকসানা আলমকে ঘিরে চাঁদপুরে আগ্রহ

সর্বশেষ আপডেট ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬