ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
মধ্যপ্রাচ্য যুদ্ধ

ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের লাশ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 256

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের লাশ বুধবার (১৫ এপ্রিল) সকালে দেশে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টার দিকে লাশটি ঢাকায় এসে পৌঁছায়। এ সময় নিহতের স্বজনদের আহাজারি আর শোকের আবহে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশটি গ্রহণ করা হয়।

বিমানবন্দরে উপস্থিত থেকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির লাশ গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। লাশ গ্রহণের সময় স্বজনদের মধ্যে শোকের মাতম দেখা যায়।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গিরিশ চন্দ্র সূত্রধরের লাশ দেশে আনা এবং দাফন কার্যক্রম সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে অতিরিক্ত তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া প্রবাসে কোনো বাংলাদেশি দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে দ্রুত সহায়তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্য যুদ্ধ

ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গিরিশ চন্দ্রের লাশ দেশে পৌঁছেছে

সর্বশেষ আপডেট ০১:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬