শিরোনাম
ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 10
ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। এ লক্ষ্যেই ষষ্ঠ শ্রেণি থেকে পাঠ্যসূচিতে কারিগরি বিষয় যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষা আইন কার্যকর হওয়ায় ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। উচ্চশিক্ষার দিকে অতিরিক্ত ঝোঁক না বাড়িয়ে কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।





































