সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে শিক্ষকদের কড়া নির্দেশনা

- সর্বশেষ আপডেট ০৬:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 174
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকারি সিদ্ধান্ত, প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিষয়ে আপত্তিকর মন্তব্য বা অপপ্রচার ছড়ালে শৃঙ্খলাভঙ্গ হিসেবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জারি করা এক নির্দেশনায় বলা হয়, কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দিচ্ছেন যা সরকারি আচরণবিধি ও বিদ্যমান নির্দেশিকার পরিপন্থী। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
ডিপিই জানিয়েছে, ২০১৯ সালের সংশোধিত সরকারি নির্দেশিকা অনুযায়ী সব সরকারি কর্মচারীর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্ধারিত নিয়ম মানা বাধ্যতামূলক। এর বাইরে গিয়ে কোনো ধরনের কটূক্তি, বিভ্রান্তিকর তথ্য বা আপত্তিকর পোস্ট ও শেয়ার শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে।
এ অবস্থায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটিগুলোকে আরও সক্রিয় করা হয়েছে। তাদের নিয়মিতভাবে শিক্ষকদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।































