শিরোনাম
ডিবি হেফাজতে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুীর
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 52
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে মিন্টু রোডে নিয়ে আসেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী থেকে তাকে নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, দুপুরে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে নিয়ে আসা হয়েছে।
তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে বা কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই কর্মকর্তা।






























