ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 7

শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা, আসামি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি কার্যকর করা, শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে মানব বন্ধন ও প্রতিবাদসহ এই দাবি জানিয়েছে।

বুধবার ( ২০ মে) ব্রেকিং দ্য সাইলেন্সের রাজধানীর মিরপুর প্রকল্প অফিস এবং কমিউনিটির উদ্যোগে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

রাজধানীর মিরপুরের মিল্লাত ক্যাম্প সংলগ্ন ৭ নম্বর রোডে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও ন্যায়বিচারের দাবিতে ব্রেকিং দ্য সাইলেন্স এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরে শিশু সুরক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং কমিউনিটি সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।
উক্ত কর্মসূচিতে ব্রেকিং দ্য সাইলেন্স-এর সকল সহকর্মী সহ কর্মএলাকা ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কিশোর-কিশোরী, অভিভাবক এবং স্থানীয় জনগণ সহ আনুমানিক ২৫০-৩০০ জন অংশগ্রহনণকারী যোগদান করেন।

মানববন্ধনটি মিল্লাত ক্যাম্পের ৭ নম্বর রোড থেকে শুরু হয়ে শিশু রামিসার বাসভবনের সামনে থেকে হয়ে সরাসরি পল্লবী থানায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা শিশু রামিসার প্রতি সংঘটিত বর্বরোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামী দ্রুত শাস্তির দাবি জানান। শিশুদের প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেয়।

“রামিসার হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই”
“আমার মেয়ে মরলো কেন, আমার বোন মরলো কেন?” বিচার চাই, বিচার চাই
“নির্যাতন ও হত্যাকারীর ছাড় নাই, ছাড় নাই”
“শিশুর প্রতি সহিংসতা, আর না, আর না”।

প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে পল্লবী থানার পক্ষ থেকে উপস্থিত সিনিয়র কর্মকর্তা বলেন, “শিশু রামিসার হত্যাকাণ্ড যেভাবে সংঘটিত হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক ও ন্যাক্কারজনক। পল্লবী থানার পক্ষ থেকে আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা আপনাদের মতোই আসামির সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আপনারা আইনের প্রতি আস্থা রাখুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।”

পরিশেষে স্থানীয় জনগণ, শিশু-কিশোর, অভিভাবক এবং ব্রেকিং দ্য সাইলেন্স-এর প্রতিনিধিরা পূনরায় শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান এবং দেশের প্রতিটি শিশুর নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশে বেড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সর্বশেষ আপডেট ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬