ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষায় যে পরিমাণ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 190

শিক্ষা খাতে নতুন অর্থবছরে বড় অঙ্কের বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হলেও জিডিপির অনুপাতে এখনও সীমিতই রয়ে গেছে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য শিক্ষাখাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট জিডিপির প্রায় ২ শতাংশ। বিদায়ী অর্থবছরে এই হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ এবং বরাদ্দের পরিমাণ ছিল ৮৭ হাজার ২০৫ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটটি উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বাজেটের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা। প্রাথমিক শিক্ষায় বরাদ্দ ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা, আর কারিগরি ও মাদরাসা শিক্ষায় ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে মন্ত্রিসভা বৈঠকে এ বাজেট নিয়ে আলোচনা হয়।

২০২৫-২৬ অর্থবছরে মোট জাতীয় বাজেট ছিল প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যেখানে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা। দীর্ঘদিন ধরেই মোট বাজেটের অন্তত ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষায় যে পরিমাণ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে

সর্বশেষ আপডেট ০৫:২৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬