ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষায় আসছে নতুন কারিকুলাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 167

দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, নতুন কারিকুলামে শুধু বইভিত্তিক পড়াশোনা নয়, গুরুত্ব পাবে নেতৃত্ব, নৈতিকতা ও বাস্তবজীবনের দক্ষতা।

বুধবার (২০ মে) ঢাকায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে জাতীয় পর্যায়ের ‘হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি জানান, আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর মিড-ডে মিল চালুর কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, বর্তমান প্রজন্মই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যেখানে শিশুরা শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব জীবন ও বৈশ্বিক নেতৃত্বের জন্যও প্রস্তুত হবে।

তিনি আরও বলেন, নতুন কারিকুলামে একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, পরিচ্ছন্নতা, নাগরিক সচেতনতা ও বাস্তবজীবনের নানা দক্ষতা শেখানো হবে। শিশুদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ তৈরির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ পাওয়া সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।

এবার সারা দেশ থেকে ৫৭ জন হলদে পাখি সদস্যকে ‘নীল কমল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, গার্ল গাইডস নেত্রী ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষায় আসছে নতুন কারিকুলাম

সর্বশেষ আপডেট ০৩:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬