ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 34

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের ‘বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র’ থেকে একযোগে দেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গতকাল রবিবার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানোর জাতীয় লক্ষ্যমাত্রা এবং প্রতিজন শিশুকে প্রতিবছর পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (One Child, One Tree) কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাঙ্গণে এই নতুন সবুজায়ন উদ্যোগ শুরু হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ৫ কোটি গাছ লাগানোর মেগা পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সংশোধিত আদেশ অনুযায়ী, আজ সোমবার সকাল ১০টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে তা দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী মূল অনুষ্ঠানস্থল থেকে দুপুর ২টায় মাধ্যমিক পর্যায়ের মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এই বিশাল নেটওয়ার্কের মধ্যে ১৮ হাজার ৯০৭টি সাধারণ বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সবুজ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে বিশেষ ‘জলবায়ু সচেতনতা অনুদান’ প্রদান করা হচ্ছে। উদ্বোধনী দিনে প্রতীকি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে ১টি ফলদ, ১টি বনজ এবং ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

ঢাকায় আয়োজিত মূল উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় (Projector/Digital Screen) সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণে অংশ নেবেন। অনুষ্ঠানটি সম্পূর্ণ অংশগ্রহণমূলক করতে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন। এই উপলক্ষ্যে আজ প্রতিটি ক্যম্পাসে জলবায়ু বিষয়ক ব্যানার-ফেস্টুন টাঙানো এবং বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি আজ একই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের তৈরি স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন। পরে তিনি সেরা উদ্ভাবকদের মাঝে রাষ্ট্রীয় পুরস্কার বিতরণ করবেন।

এদিকে, এই বিশাল আয়োজনটি সফল করতে গতকাল রবিবার দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল ভেন্যু ও প্রস্তুতি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬