ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ১৪ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 140

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সঙ্গে থাকা আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স।

আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে শনিবার (৭ মার্চ) রাতে বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের বরাত দিয়ে জানা গেছে, দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গোপন আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওসমান হাদিকে হত্যা করে পালানোর তথ্য দিয়েছে।

ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করার পর বনগাঁওয়ে আসে। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের অবস্থান ও কর্মকাণ্ড সন্দেহজনক ছিল।

ওসমান হাদি ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শহীদ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ১৪ দিনের রিমান্ডে

সর্বশেষ আপডেট ১০:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬