শিরোনাম
শরিকদের সঙ্গে বিএনপির প্রথম বৈঠকে ২০ জুলাই
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 19
সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২০ জুলাই সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
বিএনপির একাধিক সূত্র জানায়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে তৈরি হওয়া অসন্তোষ গুরুত্বের সঙ্গে আলোচনায় আসতে পারে।
একই সঙ্গে যুগপৎ আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়েও মতবিনিময় হবে।
এ ছাড়া শরিক দলগুলোর মতামত ও পরামর্শ শোনার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।





































