ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 21

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর (বিসিএমইসি), বাংলাদেশে চীনের বিনিয়োগ, রোহিঙ্গা সংকট ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দুই পক্ষ বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি উন্নয়ন সহযোগিতা ও দ্বিপক্ষীয় কার্যক্রম এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বৈঠকে ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনে চীনের সহযোগিতা কামনা করেন।

আলোচনায় তিস্তা প্রকল্প, চীনা বিনিয়োগ ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে চীনা দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং ও পলিটিক্যাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন। এ ছাড়া ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

সর্বশেষ আপডেট ০৭:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬