শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ

- সর্বশেষ আপডেট ০৫:৩৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 173
দেশের পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য উপচে পড়া ভিড় নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে মালিকরা। সংগঠন জানিয়েছে, প্রয়োজনের বেশি তেল না নেওয়া ও অযথা ভিড় না করার মাধ্যমে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
আরও পড়তে পারেন
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল শুক্রবার জানান, মার্চ মাসে সরকারি ছুটির কারণে তেলের ধারাবাহিক সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছিল।
এর ফলে দেশজুড়ে কিছু পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল। তিনি বলেন, তার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি দেখা যায়নি। সাধারণ গ্রাহকদের সংযত থাকা অত্যন্ত জরুরি।
কাবুল সতর্ক করেছেন, অনুরোধ অমান্য করলে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠিন সিদ্ধান্ত নিতে পারে, যা কারোর মঙ্গল হবে না।
তবে তিনি আশা প্রকাশ করেছেন, শনিবার থেকে জ্বালানি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে। জনস্বার্থে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের আহ্বান জানান তিনি।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
































