ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 125

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে আগামী শনিবার (২২ নভেম্বর) তিন দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণেই তার এ সফর।

ঢাকায় এসে প্রথম দিনই তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। প্রতিনিধিদলের আলোচনা শুরুর আগে দুই নেতা একান্তে আলাপও করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গন–সহ দুই দেশের সহযোগিতা বাড়ানোর নানা বিষয় আলোচনায় আসবে।

সফর চলাকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভুটানের প্রধানমন্ত্রী সফর শেষে আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:১৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫