ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 52

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি প্রধান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলেও জানান তিনি।

এর আগে বুধবার সকালে ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি। পুলিশ গ্রেপ্তার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পরিকল্পনা ছিল বলেও তিনি জানান।

উল্লেখ্য, শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

গত সোমবার ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এই মামলায় মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে লতিফ সিদ্দিকী ছাড়াও শেখ হাসিনা, ড. মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, জেনারেল আজিজ আহমেদ, বেনজীর আহমেদ, জিয়াউল আহসান, শাহরিয়ার কবির, ফারজানা রুপা, মোজাম্মেল বাবুসহ আরও অনেকে রয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের পর এ মামলায় গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১০ জন। এর আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ডা. দীপু মনি, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুসহ অন্যান্য আসামি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬