ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেল ভ্রমণ নিরাপদ করতে সংস্কার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 116

দেশের রেলপথের দীর্ঘদিনের দুর্বল রক্ষণাবেক্ষণ ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় সরকার পূর্ব ও পশ্চিমাঞ্চলজুড়ে বড় ধরনের সংস্কার প্রকল্প হাতে নিয়েছে।

সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের রেললাইন দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে, যার কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। তাঁর মতে, এই অবস্থা রেল চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে এবং তা থেকে উত্তরণে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।

রোববার সংসদ অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

মন্ত্রী জানান, পূর্বাঞ্চলের রেলপথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য একটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, যার আওতায় অবকাঠামোর টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ইতোমধ্যে দুটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছে। ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত হয় এবং বর্তমানে মূল্যায়ন প্রক্রিয়া চলছে। এরপর ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, পশ্চিমাঞ্চলের রেলপথ সংস্কারের জন্য আলাদা একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রেলপথ মন্ত্রীর মতে, এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি যাত্রীসেবার মান বাড়বে এবং রেল ভ্রমণ তুলনামূলকভাবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে রেলখাতে আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে এই উদ্যোগ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রেল ভ্রমণ নিরাপদ করতে সংস্কার

সর্বশেষ আপডেট ০৮:০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬