ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তায় পাওয়া গেল এসএসসি পরীক্ষার ৩ বান্ডেল খাতা

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০১:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 205

নরসিংদীর শিবপুরের পরিত্যক্ত অবস্থায় রাস্তায় পাওয়া গেল এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন বান্ডেল খাতা। পরে ওই খাতাগুলো জমা দেওয়ায় হয় শিবপুর মডেল থানায়। বুধবার সকালে উপপরিদর্শক মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে তিন ব্যান্ডেল খাতা পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম নামে এক যুবক। পরে ওই যুবক খাতা গুলি তুলে বাড়িতে নিয়ে যায়।

রাহিম জানান, বাড়ি আসার পথে বিকেলে রাস্তার পাশে বান্ডেল দেখতে পেয়ে আমি এগুলো আমার বাড়িতে নিয়ে আসি এবং আমার প্রতিবেশী ভাইকে দেখালে নিশ্চিত হই এগুলো পরীক্ষার খাতা। তার পরামর্শে আমি খাতাগুলো থানায় জমা দিয়ে দেই।

এ বিষয়ে শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান জানান, খাতাগুলো রহিম রাস্তা থেকে পেয়ে থানায় জমা দেয়। আমরা খাতাগুলো পেয়ে শিবপুর উপজেলার ইউএনওকে জানাই। পরে ইউএনও এবং ওসির উপস্থিতিতে পুনরায় সিলগালা করে খাতাগুলো শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেই। সিলগালা করা তিন প্যাকেট এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার ২৬৮টি খাতা ছিল।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাস্তায় পাওয়া গেল এসএসসি পরীক্ষার ৩ বান্ডেল খাতা

সর্বশেষ আপডেট ০১:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬