ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে বিরোধীদলের কাঠগড়ায় রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 148

সংসদ থেকে ওয়াকআউট করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতি তিন কারণে অপরাধী, তাই সংসদে তার ভাষণ তারা শুনতে রাজি নন।

তিনি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওয়াকআউটের পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সংসদ জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। অতীতের হত্যাকাণ্ডের সময়ে রাষ্ট্রপতি কোনো পদক্ষেপ নেননি, জনগণের প্রতি মিথ্যাবাদী ছিলেন এবং জুলাই অভ্যুত্থানের পর সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেননি। এই তিনটি কারণে তিনি অপরাধী হিসেবে বিবেচিত।

তিনি আরও বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও রাষ্ট্রপতি সেই অনুযায়ী উদ্যোগ নেননি, যা জনগণের অসম্মান হিসেবে দেখা যায়। এ কারণে তারা রাষ্ট্রপতির ভাষণ বন্ধ করার আহ্বান জানালেও তা মানা হয়নি।

ডা. শফিকুর রহমান জানান, সংসদ থেকে সংক্ষুব্ধ হয়ে ওয়াকআউট করেছেন এবং ভবিষ্যতেও জনগণের অধিকার রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে বিরোধীদলের কাঠগড়ায় রাষ্ট্রপতি

সর্বশেষ আপডেট ০৮:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬