রাষ্ট্রপতিকে বুদ্ধিস্ট ফেডারেশনের শুভেচ্ছা
- সর্বশেষ আপডেট ০১:০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / 68
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।
এক অভিনন্দন বার্তায় ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের এবং উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
বার্তায় তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন ও আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের একজন পরম কল্যাণমিত্র। ফেডারেশনের বিভিন্ন কার্যক্রমে তাঁর আন্তরিক সহযোগিতাকে তারা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে আগামী দিনে অসাম্প্রদায়িক চেতনা, নাগরিক সমতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা। একই সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে তাঁর অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞার যথাযথ প্রয়োগ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
অভিনন্দন বার্তায় নতুন দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।





























