ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা অনেকটা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 10

স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক পরিস্থিতি অন্য এলাকার তুলনায় আলাদা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সেখানে বহু বছর ধরে গান-বাজনা ও সিনেমার মতো বিষয়গুলো অনেকটা নিষিদ্ধের মতোই রয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদাবাজদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে মধ্যরাতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ ও পরিস্থিতি অন্যরকম। সেখানকার বাস্তবতা বিবেচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, চাঁদাবাজরা দ্রুত অর্থশালী হওয়ার চেষ্টা করে। তারা চিহ্নিত সন্ত্রাসী, দাগি আসামি ও গডফাদারদের নাম ব্যবহার করে চাঁদাবাজি চালায়। শুধু চাঁদাবাজদের তালিকা নয়, তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা অনেকটা নিষিদ্ধ

সর্বশেষ আপডেট ০৮:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬