শিরোনাম
রায়পুরায় ১১টি অস্ত্রসহ ৮ জন আটক
নিজস্ব প্রতিবেদক, রায়পুরা (নরসিংদী)
- সর্বশেষ আপডেট ০১:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 116
নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে দেশি ও বিদেশি ১১টি অস্ত্রসহ ৮ জনকে আটক করেছে র্যাব। শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
র্যাব-১১ অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গত শুক্রবার নরসিংদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় আটককৃতরা র্যাব সদস্যদের ওপরও হামলা চালায়।
তিনি আরও জানান, মূলত বালুমহাল, চর, বাজার দখল ও আধিপত্যকে কেন্দ্র করে ওই এলাকায় নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটে এবং এসব নিয়ন্ত্রণে অস্ত্র ব্যবহার হয়। পাশের দেশ ভারত থেকে সরঞ্জাম এনে দেশে এসব অস্ত্র তৈরি করা হতো। দেশের নৌপথ কিছুটা অরক্ষিত থাকার সুযোগে এ ধরনের কার্যক্রম চালানো হতো।


































