ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ফায়ার সার্ভিসের ৪ কর্মী আটক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 187

সরকারি কাজের দোহাই দিয়ে ভুয়া চাহিদাপত্রের মাধ্যমে তেল উত্তোলন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। বুধবার (১ এপ্রিল) দুপুরে রাজশাহীর পবা উপজেলার হাবিব ফিলিং স্টেশনে এ জালিয়াতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের সেকেন্ড অফিসার রবিউল আলমসহ চারজন সরকারি গাড়িতে করে ড্রাম ও ব্যারেল নিয়ে ওই ফিলিং স্টেশনে যান। রবিউলের স্বাক্ষরিত একটি চাহিদাপত্র দেখিয়ে তারা প্রথমে ২০০ লিটার পেট্রোল এবং পরে ১০০ লিটার অকটেন সংগ্রহ করেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা তেলের চাহিদা যাচাই করেন। ফিলিং স্টেশনের ইনচার্জের সাথে কথা বলে জানা যায়, অফিসের কোনো আনুষ্ঠানিক রিকুইজিশন ছিল না; মূলত ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা এই বিপুল পরিমাণ তেল নিচ্ছিলেন। পরবর্তীতে পুলিশের চাপে সংগৃহীত তেল ফেরত দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এয়ারপোর্ট থানার ওসি মাছুমা মুস্তারী জানান, ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

নওহাটা ফায়ার স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য এভাবে চাহিদাপত্র দেখানো ঠিক হয়নি। অন্যদিকে, রাজশাহীর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সরকারি গাড়ির অপব্যবহার এবং ভুয়া চাহিদাপত্র তৈরি করা গুরুতর নিয়মবহির্ভূত কাজ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজশাহীতে ফায়ার সার্ভিসের ৪ কর্মী আটক

সর্বশেষ আপডেট ১২:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬