ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ডেমরায় ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 126

ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই উদ্যোগ এলাকার অর্থনৈতিক কাঠামো শক্ত করবে, কর্মসংস্থান বাড়াবে এবং যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করবে।

সোমবার বিকেলে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে নবীউল্লাহ নবীর সমর্থনে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি বলেন, আজকের সমাগম প্রমাণ করে যে নবীউল্লাহ নবীকে ধানের শীষ দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল।

তারেক রহমান ঢাকার এই অঞ্চলের জনগণের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ী-ডেমরার মানুষ মুখ্য ভূমিকা পালন করেছিল। স্বৈরাচার বিদায়ের সময়ও এ এলাকার মানুষ নেতৃত্ব দিয়েছিল। সেই কারণেই তিনি স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান।

বক্তৃতায় তিনি বলেন, নির্বাচনে ভোটের অধিকার প্রয়োগ গুরুত্বপূর্ণ, তবে দেশ গঠনও সমান গুরুত্বপূর্ণ। নারীর স্বাবলম্বিতা, ব্যবসায় ও পেশাজীবীদের নিরাপত্তা, তরুণদের জন্য কর্মসংস্থান এবং এলাকার স্বাস্থ্যসেবা—এসব একক পরিকল্পনার অংশ। তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা ও অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে।

তারেক রহমান বলেন, “এই এলাকার পাটকল বন্ধ হয়ে কয়েক লাখ মানুষ বেকার হয়েছে। আমরা নতুন ইপিজেড কারখানা গড়ে এসব মানুষকে কর্মসংস্থান দেব। শীতলক্ষ্যা নদীর পাড়ে নতুন ইপিজেড হবে, যাতে এলাকার যুবকরা দীক্ষিত শ্রমিক হিসেবে দেশে অর্থনীতি এগিয়ে নিতে পারে।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন। এ অভিজ্ঞতা বিএনপির আছে এবং তাই তারা কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম।

তিনি নবীউল্লাহ নবীর দাবির পরিপ্রেক্ষিতে এলাকায় হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুও দেন। পাশাপাশি বাংলাদেশের ইতিহাসের মাপকাঠি তুলে ধরে বলেন, বিএনপির অভিজ্ঞতা আছে কীভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে হয়, কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হয় এবং দুর্ভিক্ষ মোকাবেলা করতে হয়। ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই এলাকার জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা নবীউল্লাহ নবীর নেতৃত্বে সফল হয়েছিল।

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ প্রসঙ্গে তারেক রহমান বলেন, আগের সরকার বিদেশ থেকে গ্যাস আমদানি করলেও দেশীয় খনি আবিষ্কার করেনি। বিএনপি ক্ষমতায় এলে দেশে নতুন গ্যাস খনি উন্মোচিত হবে এবং ঘরে ঘরে গ্যাস পৌঁছানো হবে।

শেষে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নবীউল্লাহ নবীর হাতে ধানের শীষ তুলে দেন এবং নির্বাচনী সমর্থকদের আশ্বাস দেন যে জয়লাভের পর নবীউল্লাহ নবী সার্বক্ষণিকভাবে এলাকার মানুষের কল্যাণ ও বিপদে পাশে থাকবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাজধানীর ডেমরায় ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার

সর্বশেষ আপডেট ০৮:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬