রাঙামাটিতে এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ
- সর্বশেষ আপডেট ১১:৩৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 111
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) এ সংক্রান্ত পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমা।
উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা জানান, গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলা কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা সম্মিলিতভাবে এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগী নেতা অসিম চাকমা আরও বলেন, এ পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শকে লালন করা আর সম্ভব হচ্ছে না। তাই আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি। একইসঙ্গে জুরাছড়ি উপজেলা যে আহ্বায়ক কমিটি ছয় মাসের জন্য দেয়া হয় তার সকল সদস্যও সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করেছেন।


































