ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ছুটি শুরু কাল থেকে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 646

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা বুধবার জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে দীর্ঘ আলোচনা ও আইনি জটিলতার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, রমজানজুড়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় নতুন ছুটির সূচি প্রকাশ করে। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি কার্যকর হবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ সরকারি ছুটির দিন হওয়ায় শিক্ষক ও কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগের সুযোগ পাবেন।

এর আগে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, নতুন সরকার চাইলে রোজার সময় স্কুল বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

গত রোববার এক রিট আবেদনের শুনানি শেষে পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে স্থগিতাদেশ জারি হয়, ফলে ছুটি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। সর্বশেষ মন্ত্রণালয়ের ঘোষণায় বিষয়টি স্পষ্ট হলো।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী উপলক্ষে টানা কয়েক দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। গত সোমবার থেকে ক্লাস শুরু হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবারও ছুটিতে যাচ্ছে স্কুলগুলো।

অন্যদিকে, বার্ষিক বর্ষপঞ্জি অনুযায়ী মাদ্রাসাগুলোতে ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়েছে, যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। কলেজগুলোতেও বুধবার থেকে ঈদের ছুটি কার্যকর হয়েছে এবং আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ছুটি শুরু কাল থেকে

সর্বশেষ আপডেট ০৯:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬