ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রপ্তানি-বিনিয়োগ শক্তিশালী করতে বাংলাদেশ-ইইউ সম্পর্কে জোর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 152

বাংলাদেশ বাজারে রপ্তানির প্রতিযোগিতামূলকতা ধরে রাখতে এবং বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে ইইউর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়।

সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশা ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী ইউরোপীয় বাজারে রপ্তানির প্রতিযোগিতামূলকতা ধরে রাখতে এবং বাণিজ্য-বিনিয়োগে নতুন সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সংযোগ, অভিবাসন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিয়ে সহযোগিতা সম্প্রসারণের উপায়ও খোঁজা হয়। দুইপক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বে একমত হন।

প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আসন্ন সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় ফ্রান্সের সমর্থন কামনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে সমৃদ্ধি ও শান্তির পথে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রপ্তানি-বিনিয়োগ শক্তিশালী করতে বাংলাদেশ-ইইউ সম্পর্কে জোর

সর্বশেষ আপডেট ০৮:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬