ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌনতা নিয়ে আলোচনা কি সন্তানদের আগ্রহ বাড়ায়?

সাকিব আল হাসান
  • সর্বশেষ আপডেট ০১:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 1388

যৌনতা

বাবা-মায়েদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সন্তানকে যৌনতা ও সম্পর্ক সম্পর্কে সঠিক শিক্ষা দেওয়া। তবে বিভিন্ন জরিপে দেখা গেছে, অনেক বাবা-মা—বিশেষ করে বাবারা—এই বিষয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন।

আমেরিকায় ১,৯১৮ জন বাবা-মায়ের ওপর জাতীয় জরিপে দেখা গেছে:

৪৫% বাবা-মা শরীর নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলতে আত্মবিশ্বাসী।

৩৮% বয়ঃসন্ধি নিয়ে কথা বলতে আত্মবিশ্বাসী।

হস্তমৈথুন বা যৌন সুখ নিয়ে কথা বলার সময় মাত্র ১২–১৩% আত্মবিশ্বাসী।

মায়েরা বাবাদের তুলনায় এগিয়ে আছেন: ৩২.৩% মা যৌনতা নিয়ে আলোচনা শুরু করেন, যেখানে বাবাদের সংখ্যা মাত্র ২৩.৯%।

তাহলে সমাধান কী?
যদি সন্তান বুঝতে পারে যে তার বাবা-মা কিছু মনে না করে কথা শুনবেন, তারা সহজেই তাদের সমস্যা বা প্রশ্ন নিয়ে কথা বলবে। তাই বিব্রত হলেও কথাটি বলা খুব জরুরি। বিষয়টি সহজ করার জন্য ৬টি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো।

১. ছোটবেলা থেকেই শুরু করুন
‘সেক্স টক’ মানে একবার বসে লম্বা আলোচনা নয়। ছোটবেলা থেকেই বয়স অনুযায়ী শরীর, বয়ঃসন্ধি, সন্তান জন্ম ইত্যাদি নিয়ে ছোট ছোট কথাবার্তা শুরু করুন। ৫ বছরের কম বয়সী শিশুরাও শরীর ও প্রজনন নিয়ে প্রাথমিক ধারণা নিতে পারে। ছোটবেলা থেকে শুরু করলে, টিনএজে এসে এসব নিয়ে কথা বলা সহজ হবে। যদি আগে কখনো না বলেন, এখন থেকেই শুরু করুন, এখনো সময় আছে।

২. দৈনন্দিন ঘটনায় সুযোগ খুঁজুন
টিভি, সিনেমা বা খবরের মধ্যে যৌনতা, সম্পর্ক, পর্নোগ্রাফি বা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা প্রায়ই হয়। তখন আপনার টিনএজ সন্তানের কাছে জানতে চান, সে কীভাবে বা কী জানে। তার মতামত শুনুন এবং আলোচনা করুন—কে কী করছে, ভালো বা খারাপ লাগছে কেন। এতে সন্তান বুঝবে, আপনি শুধু উপদেশ দিচ্ছেন না, শুনতেও আগ্রহী।

৩. “কী করবি না” দিয়ে শুরু করবেন না
শুধু বলবেন “এটা করিস না”, “ওটা দেখিস না”—এতে কাজ হবে না, বরং সন্তান আপনার সঙ্গে এসব নিয়ে কথা বলবে না। বরং বোঝান কীভাবে নিজেকে নিরাপদ রাখতে হবে। যদি ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, সাহায্য করতে পারেন এমন ভরসা দিন।

৪. নিজের ছোটবেলার গল্প বলুন
প্রথম প্রেম, প্রথম চুমু বা অদ্ভুত ডেটিং অভিজ্ঞতা শেয়ার করলে সন্তান বুঝবে আপনি ওর জায়গাটা বোঝেন। নিজের গল্প বলতে অস্বস্তি হলে, অন্যের গল্প, সিনেমা বা সংবাদে দেখা ঘটনা নিয়েও আলোচনা করা যায়।

৫. অস্বস্তির কথা স্বীকার করুন
“এটা নিয়ে কথা বলতে আমারও একটু লজ্জা লাগছে”—এমন বলতে ভয় নেই। বরং এতে বরফ গলে যাবে। হেসে হালকাভাবে আলোচনা শুরু করলে ছেলে-মেয়েও কুণ্ঠিত বোধ করবে না।

৬. আগে থেকে একটু প্রস্তুত হয়ে নিন
যৌনতা নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করি না, তাই অভ্যাস না থাকা স্বাভাবিক। প্রথমে কিছু রিসার্চ করুন, বা বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কথা বলুন। এতে নিজের ভিতর সাহস বাড়বে।

যৌনতা নিয়ে আলোচনা কি সন্তানদের আগ্রহ বাড়ায়?
না। যৌনতা নিয়ে কথা বললে সন্তানদের সেক্সের প্রতি আগ্রহ বাড়ে এমন প্রমাণ নেই। বরং, সঠিক সময়ে সঠিক তথ্য পেলে তারা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারে। ‘সেক্স পজিটিভ’ মানে শুধু ঝুঁকি নয়, ভালো দিকও বোঝানো। যৌনতা নিরাপদ ও আনন্দদায়ক হতে পারে—এই ধারণাও সন্তানকে দেওয়া জরুরি।

যত খোলামেলা আলোচনা হবে, সন্তানের জন্য ততই ভালো। এতে তারা সম্মতি, ইচ্ছা এবং নিজের সীমানা বোঝার শিক্ষা পাবে। শিশুদের সঙ্গে যৌনতা নিয়ে কথা বলা কঠিন, কিন্তু অসম্ভব নয়। সময়মতো ও সঠিকভাবে শুরু করলে সন্তান সঠিক সিদ্ধান্ত নিতে শিখবে।

সাহস নিয়ে অল্প অল্প করে শুরু করুন। আজই আপনার সন্তানের সঙ্গে একটু কথা বলুন। চুপ থাকলে অন্য কারো ভুল পরামর্শ তার মনে ভুল ধারণা তৈরি করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যৌনতা নিয়ে আলোচনা কি সন্তানদের আগ্রহ বাড়ায়?

সর্বশেষ আপডেট ০১:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫