লেবাননে বাংলাদেশিদের জরুরি সতর্কতা
- সর্বশেষ আপডেট ০২:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 18
লেবানন-ইসরায়েল পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তার মধ্যে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি এখনো স্পষ্ট না হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া ব্যক্তিদের আপাতত সেখানেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, লেবানন সরকারের পক্ষ থেকে যুদ্ধবিরতি বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা বা দিকনির্দেশনা না আসা পর্যন্ত কেউ যেন নিজ অবস্থান ত্যাগ না করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগকর্তা বা কফিল যদি নিজ দায়িত্বে বাসস্থান বা কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করেন, তবেই প্রবাসীরা সেখানে ফেরার কথা বিবেচনা করতে পারেন।
বর্তমান পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলা এবং দূতাবাসের নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
































