ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিল-মে মাসে জ্বালানি সংকট নেই: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 130

ছবি সংগৃহীত

দেশে চলতি এপ্রিল ও মে মাসে জ্বালানির পূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এপ্রিল ও মে মাসে দেশের জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি থাকবে না।

তিনি বলেন, বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানিকৃত জ্বালানি সময়মতো পৌঁছেছে। মার্চ ও এপ্রিলে কিছুটা বিঘ্ন ঘটলেও বর্তমান মজুত পরিস্থিতি সন্তোষজনক। একই সঙ্গে জুন মাসের চাহিদা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী দাবি করেন, দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে। সরকার বিভিন্ন বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নিচ্ছে, যাতে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা যায়।

তিনি আরও জানান, ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি আনার পরিকল্পনা চলছে এবং পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহও বাড়ানো হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস ওয়েলের পর্যাপ্ত মজুত রয়েছে, যা আগামী কয়েক মাসের চাহিদা পূরণে সহায়ক হবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এর ফলে দেশে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে অকটেন ও পেট্রলের জন্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এপ্রিল-মে মাসে জ্বালানি সংকট নেই: প্রতিমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:০৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬