ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথবাহিনীর অভিযানে সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ১২:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 89

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে অবশেষে গ্রেপ্তার হয়েছেন ইউপি সদস্য সাদ্দাম হোসেন (৩৮)। তার নামে আগে থেকেই মামলা ছিল।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার থেকে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে।

সাদ্দাম হোসেন নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাদ্দাম হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যৌথবাহিনীর অভিযানে সাদ্দাম গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১২:৪৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬