ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বের হতে চাইছে ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 153

পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার প্রশ্নে আলোচনা চলছে ইরানের পার্লামেন্টে; অধিকার না পেলে থাকার অর্থ নেই—বলছে তেহরান।

ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে। দেশটির পার্লামেন্টে এ নিয়ে বিভিন্ন পদক্ষেপ এখন বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই।

সোমবার তেহরান থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাঘাই এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, চুক্তির অধীনে নির্ধারিত অধিকার ও সুবিধা ভোগ করতে না পারলে এতে থাকার যুক্তি কী—এই প্রশ্ন এখন সামনে এসেছে।

একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান অতীতেও পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, এখনও সে পথে হাঁটছে না।

এর আগে ইরানের সংসদ সদস্য আলাউদ্দিন বোরুজেরদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান বাস্তবতায় এনপিটিতে থাকার যৌক্তিকতা ক্ষীণ হয়ে এসেছে।

তার মতে, চুক্তি থেকে সরে যাওয়াই উচিত, এবং সংসদের অধিকাংশ সদস্যও এ অবস্থানের প্রতি সমর্থন দিচ্ছেন।

ইরানের পারমাণবিক কর্মসূচির ইতিহাস দীর্ঘ। ১৯৫০-এর দশকে শাহ মোহাম্মদ রেজা পাহলভীর আমলে যুক্তরাষ্ট্রের সহায়তায় এর সূচনা। এরপর ১৯৫৮ সালে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থায় যোগ দেয় দেশটি।

১৯৬৮ সালে এনপিটিতে স্বাক্ষর এবং ১৯৭০ সালে অনুমোদন সম্পন্ন হয়। তবে ১৯৭৯ সালে বিপ্লবের পর কর্মসূচি থেমে যায়, পরে আশির দশকের শেষ দিকে তা আবার শুরু হয়।

এদিকে ২০০৩ সাল থেকে কার্যকর থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির এক ধর্মীয় নির্দেশনায় পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়েছে—যা এখনো ইরানের সরকারি অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই দাবি করছে তেহরান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বের হতে চাইছে ইরান

সর্বশেষ আপডেট ১০:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬