ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ঢাবি প্রক্টরের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 248

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ। তিনি রোববার উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি জানান, প্রায় ২০ মাস দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য সম্মানের ছিল। তবে ব্যক্তিগত কারণে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একই সঙ্গে তিনি একাডেমিক কাজে বিশ্ববিদ্যালয়ের প্রতি তার প্রতিশ্রুতি অব্যাহত রাখার কথা উল্লেখ করেন এবং দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশ্বাস দেন।

পরে গণমাধ্যমে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা ধরনের চাপ ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এখন পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল মনে হওয়ায় নতুন কেউ এ দায়িত্ব নিলে ভালো হবে বলে তিনি মনে করছেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৮ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে কারণে ঢাবি প্রক্টরের পদত্যাগ

সর্বশেষ আপডেট ০৬:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬