শিরোনাম
যেসব এলাকায় মাছ ধরা নিষিদ্ধ থাকে ৫৮ দিন

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৪:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 78
সরকার আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান।
মন্ত্রী বলেন, ‘জাটকা ধরায় থামাই ইলিশের সাগর-নদী ভরবে’ প্রতিপাদ্যে ৭ থেকে ১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় এই আয়োজন চলবে।
তিনি জনসাধারণকে আহ্বান জানিয়ে বলেন, জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুদ থেকে বিরত থাকতে হবে। সংরক্ষণ সপ্তাহে সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি থাকবে। প্রজনন মৌসুমে জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
মন্ত্রী আরও জানান, বৈশাখে ভারতে ইলিশ রপ্তানি বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; এ বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নেওয়া হবে।






























