ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 18

উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানি সংকটের স্থায়ী সমাধানে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার যেকোনো মূল্যে এ প্রকল্প বাস্তবায়ন করবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের মানুষের তিস্তার পানি নিয়ে উদ্বেগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কৃষি ও সেচ ব্যবস্থার টেকসই উন্নয়নে এ প্রকল্প বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

তিনি জানান, বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনতে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত তিন মাসেই প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ শেষ হয়েছে।

কৃষকদের সহায়তায় সরকারের পদক্ষেপ তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য একটি ‘কৃষক কার্ড’ চালুর কাজ চলছে, যার মাধ্যমে বছরে সরাসরি আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষকের হাতে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চলচ্চিত্র, সংগীত, ওটিটি, ডিজিটাল কনটেন্ট, গেমিং, ফ্যাশন ও সফটওয়্যারসহ বিভিন্ন খাতকে ক্রিয়েটিভ ইকোনমি হিসেবে বিকশিত করা হবে, যাতে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয় বাড়ে।

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে জাতীয় সম্মানী কাঠামো চালু এবং শিক্ষা কারিকুলামে খেলাধুলাকে পৃথক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শিক্ষা খাত প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ, শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তুলেই একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা সরকারের

সর্বশেষ আপডেট ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬